রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ম্যাচ সেরার পুরস্কার উঠল আফিফের হাতে

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

ম্যাচের যে পরিস্থিতি ছিল, তাতে হেরে যাওয়াও সম্ভব ছিল বাংলাদেশের। কারণ, ২১ রানে দুই উইকেট পড়ার পর বাংলাদেশ ব্যাটিংয়ের হাল ধরা সাকিব আল হাসান এবং শেখ মেহেদী হাসানের হাত ধরে কিছুটা এগুলেও অ্যান্ড্রু টায়ে, অ্যাডাম জাম্পা এবং অ্যাস্টন অ্যাগারের আঘাতে উল্টো বাংলাদেশের ব্যাটিং লাইনআপই ক্ষত-বিক্ষত হতে শুরু করেছিল।

৬৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা প্রমাদ গুনতে শুরু করে দিয়েছিল, পরাজয়টা বুঝি এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু দুই তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন এবং নুরুল হাসান সোহানের বুকে যে অসম সাহস এসে ভর করেছিল, তাতে করে অসিরাই উল্টো পুড়ে ছাই হয়ে গেলো।

বিশেষ করে আফিফ হোসেনের দৃঢ়তার সামনে উড়ে গেলো অসি বোলিং লাইনআপ। মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, অ্যাস্টন অ্যাগার- এরা সব সময়ই বিশ্বমানের বোলার। কিন্তু আফিফ হোসেনকে দেখে মনে হয়েছে পাড়া-মহল্লার বোলারদের সামনে বুক চিতিয়ে ব্যাট করছে।

৩১ বল খেললেন তিনি। রান করলেন অপরাজিত ৩৭। ৫৬ রানের জুটি গড়েন তিনি নুরুল হাসান সোহানের সঙ্গে। বাংলাদেশকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়ে গেলেন আফিফ হোসেন ধ্রুব। যে কারণে ম্যাচ সেরার পুরস্কারের জন্য বিবেচনা করা হলো তার নামই।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বাঘের গর্জন শুনিয়েছিল বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে বাঘের থাবায় ক্ষতবিক্ষত হলো অসিরা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৮ বল হাতে রেখেই ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

দুই তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন এবং নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করে অসিরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..