শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিশেষ অভিযানে খোকসায় নিষিদ্ধ সংগঠনের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন সিলেট গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া দৌলতপুরে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেশে চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি সার মজুত আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মাদক কারবারিরাও একদিন ভালো পথে ফিরবে: এমপি সরোয়ার আলমগীর চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় বোরহান উদ্দিন ইশরাক

বিশেষ অভিযানে খোকসায় নিষিদ্ধ সংগঠনের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অস্থিতিশীলতা রোধে পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে খোকসা থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে আটক করে।
​পুলিশ সূত্রে জানা যায়,  ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ০৭:৩০ ঘটিকায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোল্লা জাকির হোসেনের এর প্রত্যক্ষ নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স খোকসা থানাধীন জয়ন্তীহাজরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে জয়ন্তীহাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং নিষিদ্ধ সংগঠনের নেতা মো: বদিয়ার রহমান (৬৫)-কে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মো: বদিয়ার রহমান খোকসা উপজেলার জয়ন্তীহাজরা উথুলী এলাকার মৃত মহর আলী প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উথুলী পূর্বপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। পুলিশের দাবি, তিনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছিলেন।
​খোকসা থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনানুগ আনুষ্ঠানিকতা শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
​এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ জানান, জনমনে স্বস্তি ফেরাতে এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..