সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত  নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে ভ্যানচালককে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, এসব কর্মকর্তার ঘুষ-লুটপাটের ফলে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হতাশা প্রকাশ করে স্পিকার বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। এগুলো নানা ধরনের ঘুষখোরি, লুটপাট এসব করে; যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘এখনো প্রশাসনে তাদের বেশ কিছু লোক বসে আছে, যে জন্য প্রকৃত চিত্র এখনো জনগণের কাছে ভালোভাবে পৌঁছাচ্ছে না।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ক্ষমতায় এসে আওয়ামী লীগ বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। যা কিছু বিদেশি সাহায্য এসেছে, সবকিছু তারা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাংকের রিজার্ভ থেকে পর্যন্ত টাকা চুরি করে তারা ফিলিপাইন নিয়ে গেছে। ফিলিপাইনে যারা এ অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা এখন সবাই কারাগারে আছে। কিন্তু এ ঘটনায় জড়িত বাংলাদেশের কারও কোনো বিচার হয়নি।’

যেসব অন্যায়-অবিচারের বিচার সব দেশে জনগণের চাওয়া ছাড়াই হয়। বাংলাদেশে দিনরাত কান্নাকাটি, বছরের পর বছর কান্নাকাটি করেও এই অপরাধের কোনো বিচার তাদের হয় না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের নেতা, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ‘লুটপাট করে দেশের সর্বনাশ করে দিয়েছে’ উল্লেখ করে স্পিকার বলেন, ‘আওয়ামী লীগ আমলের একটা প্রতিমন্ত্রী জাবেদ (সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী); তার ৩৬০টা বাড়ি পাওয়া গেছে লন্ডনেই। দুবাইয়ে বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে। সব বাংলাদেশের সম্পদ, আপনার-আমার টাকা, জনগণের টাকা লুণ্ঠন করে তারা এভাবে নিয়ে গেছে।’

বিশেষ করে বাংলাদেশ ভালো থাকুক, সেটা প্রতিবেশী রাষ্ট্র চায় না জানিয়ে তিনি বলেন, ‘তারা আমাদেরকে একটা করদ রাজ্য বানাবার চেষ্টা করছে। আগের (আওয়ামী লীগ) সরকার ১৬-১৭ বছরে বাংলাদেশের মানুষের স্বার্থ না দেখে, ওই প্রতিবেশীর স্বার্থই দেখেছে। অনেকগুলো অসম চুক্তি করেছে, যে চুক্তির ফলে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে।’

প্রতিবেশী সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করছে অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পাকিস্তানের সঙ্গেও তাদের বর্ডার আছে। ওইখানে তো কাউকে কোনো দিন গুলি চালানো হয় না। কিন্তু এখানে নিরীহ মানুষকে…পত্রিকা খুললে, টেলিভিশন খুললে দেখবেন আহত-নিহত হয়েছে।’

এই পরিস্থিতির জন্য ‘আওয়ামী লীগ, তাদের চেলাচামুণ্ডা, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা দায়ী’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে, নিজেদের ভাগ্য গড়ার জন্য, চুরি-চামারি করার জন্য এভাবে আমাদের দেশকে আরেক দেশের সরকারের হাতে তুলে দিয়েছে৷

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..