সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত  নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে ভ্যানচালককে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা!

এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত 

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288

এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী    নড়াইল-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নড়াইল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের জামাতা সনি চৌধুরী জানান, রোববার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। অনিকও আহত হন।
গুরুতর আহত সাংবাদিক কাজী আশরাফকে স্থানীয় ভাঙা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়,  ঢাকা মেডিকেলের চিকিৎসকগন পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি ট্রাভেল এজেন্সির ব্যবসায় জড়িত ছিলেন।
তার মৃত্যুতে লোহাগড়া- নড়াইলের গণমাধ্যম কর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..