বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা

​জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়া জেলায় তদন্তাধীন মূলতবী মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি ও তদন্তে গতিশীলতা আনার লক্ষ্যে জেলার তদন্তকারী ও তদারককারী কর্মকর্তাদের সাথে এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
​সভা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয় জেলায় রুজুকৃত বিভিন্ন মূলতবী মামলার বর্তমান অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট তদন্তকারী ও তদারককারী কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। মামলাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও নিখুঁত তদন্ত নিশ্চিতকরণে তিনি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে জনগণের ন্যায়বিচার দ্রুত সুনিশ্চিত করতে মামলাগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির তাগিদ দেন তিনি।
​উক্ত পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব ফয়সাল মাহমুদ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেন, মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এবং মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তাবৃন্দ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..