সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নলদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মিঠাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও নলদী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান জামান, নলদী ইউনিয়ন বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব আশরাফুল বিশ্বাস, ইউপি সদস্য মিজানুর রহমান, যুবদল নেতা জান্নাতুল বিশ্বাস, ছাত্রদল নেতা শফিকুর রহমান, মো: সাকিব আহমেদসহ প্রমূখ।
সমাবেশে বক্তরা বলেন, “জেলার মধ্যে সবচেয়ে বৃহৎ  ও ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান নলদী ও মিঠাপুর বাজার। সাম্প্রতিক সময়ে এই দুটি বাজারে সন্ত্রাসী কার্যকলাপ ও নিরব চাঁদাবাজি
চলছে। এসব বেআইনি কর্মকান্ডের কারণে
এলাকার শান্তিপ্রিয় মানুষজন অতীষ্ঠ হয়ে পড়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বক্তারা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..