বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার

​জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করেছেন। গতকাল ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার রাত সাড় ৯টায় তিনি থানায় উপস্থিত হয়ে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
​পরিদর্শনের শুরুতেই নবাগত পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের রাত্রীকালীন রোলকলে অংশগ্রহণ করেন। রোলকল শেষে তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।
​ব্রিফিংকালে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয়াবলী সম্পর্কে সকলকে বিস্তারিত অবগত করেন। একই সাথে পেশাদারিত্ব, উচ্চ নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
​পরবর্তীতে তিনি ভেড়ামারা থানার গুরুত্বপূর্ণ সরকারি রেজিস্ট্রারপত্রসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন, থানার হাজতখানা পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন।
​থানা পরিদর্শন শেষে তিনি ভেড়ামারা সার্কেল অফিসও পরিদর্শন করেন।
​উক্ত আকস্মিক পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান সহ ভেড়ামারা থানার বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..