নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত কুষ্টিয়া গড়ে তোলার প্রত্যয় নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
৩১ আগস্ট (সোমবার) দুপুর ৩ টার সময কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের সাথে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সাথে কুষ্টিয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। এ সময় সাংবাদিকবৃন্দ জেলার অপরাধ দমন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত, পরামর্শ ও নতুন পুলিশ সুপারের প্রতি তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
সাংবাদিকদের বক্তব্য শোনার পর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করেন। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তিনি সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিএসবি) ডিআইও-১ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এই ক্যাটাগরীর আরো খবর..