বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪

খোকসায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

​জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
 খোকসায় পুলিশের বিশেষ অভিযানে একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি মোঃ সোহাগ হোসেনকে (১৯) গ্রেফতার করা হয়েছে।
​গত ১২/০৮/২০২৬ বুধবার  সন্ধ্যা ০৬:১০ ঘটিকায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে বশোয়া সাকিনস্থ গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেফতারকৃত সোহাগ হোসেন বশোয়া গ্রামের মোঃ গাফফার হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সে খোকসা থানার মামলা নং-০৪, তারিখ-২২/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড (ডাকাতি মামলা) এর একজন অন্যতম আসামি। এর আগে মামলার অন্যান্য আসামিরা ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে দেওয়া জবানবন্দিতে সোহাগের জড়িত থাকার কথা স্বীকার করেছিল।
​দীর্ঘদিন পলাতক থাকার পর, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে  ১৩/০৮/২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১১:৪৫ ঘটিকায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​খোকসা থানার অফিসার ইনচার্জ  মোল্লা জাকির হোসেন জানান, অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..