সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস মোঃ শফিকুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী লোকাল বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় টার্মিনালে থাকা পাশের অন্তত ২০-২৫টি বাস ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। হঠাৎ করেই বাসের পেছনের অংশ থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় টার্মিনালে থাকা অন্যান্য বাসের চালকরা আতঙ্কিত হয়ে গাড়িগুলো সরিয়ে নিতে থাকেন। স্থানীয়রা প্রথমে পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে ফোন দেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জানান, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া টার্মিনালে পৌঁছায়। আমাদের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসে কোনো যাত্রী উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের সিট ও ভেতরের যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।” টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দৌলতদিয়া ঘাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ও মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ক্লোজ আদেশ প্রত্যাহার, লোহাগড়ায় বহাল ইন্সপেক্টর অজিত কুমার রায় নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিক আটক বিশেষ অভিযানে খোকসায় নিষিদ্ধ সংগঠনের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন সিলেট গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

খোকসা বাসস্ট্যান্ডে গণশৌচাগার নেই: চরম দুর্ভোগে যাত্রী ও পথচারীরা

​জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার খোকসা উপজেলার ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় কোনো পাবলিক টয়লেট (গণশৌচাগার) না থাকায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী ও পথচারী। বিশেষ করে নারী যাত্রী, বয়োবৃদ্ধ এবং শিশুরা প্রতিনিয়ত বিব্রতকর ও কষ্টদায়ক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

​প্রতিদিন এই বাসস্ট্যান্ড দিয়ে ঢাকা, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহসহ বিভিন্ন রুটে যাতায়াত করেন দূর-দূরান্তের শত শত মানুষ। দীর্ঘ পথভ্রমণের পর বাসস্ট্যান্ডে নেমে প্রাতঃকৃত্য সাড়ার মতো কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

​স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, খোকসা বাসস্ট্যান্ড এলাকার চারপাশ ঘিরে রেস্তোরাঁ ও বিভিন্ন দোকানপাট থাকলেও একটি দূরবর্তী কিংবা জরুরি প্রয়োজনের উপযুক্ত টয়লেট নেই। বাধ্য হয়ে অনেক পুরুষ পথচারী খোলা জায়গায় শৌচকার্য সারছেন, যা এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতাকে নষ্ট করছে। তবে সবচেয়ে বেশি বিপদে পড়ছেন নারী যাত্রীরা। বাধ্য হয়ে অনেককে আশপাশের দোকান বা বাসাবাড়ির শরণাপন্ন হতে হয়।

​স্থানীয় যাত্রীরা জানান, “দীর্ঘ জার্নি শেষে বাস থেকে নেমে যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, তবে আর কষ্টের সীমা থাকে না। খোকসার মতো একটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে কোনো পাবলিক টয়লেট নেই, এটা ভাবাই যায় না। অবিলম্বে এখানে একটি আধুনিক ও পরিচ্ছন্ন টয়লেট নির্মাণ করা দরকার।”

​বাসস্ট্যান্ডের স্থানীয় ব্যবসায়ীরা জানান, পাবলিক টয়লেট না থাকায় বাসস্ট্যান্ড এলাকার সৌন্দর্য যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দুর্গন্ধে আশপাশের পরিবেশও নষ্ট হচ্ছে। অবিলম্বে একটি নির্দিষ্ট স্থানে নারী ও পুরুষদের জন্য পৃথক শৌচাগার নির্মাণের জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..

দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস মোঃ শফিকুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী লোকাল বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় টার্মিনালে থাকা পাশের অন্তত ২০-২৫টি বাস ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। হঠাৎ করেই বাসের পেছনের অংশ থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় টার্মিনালে থাকা অন্যান্য বাসের চালকরা আতঙ্কিত হয়ে গাড়িগুলো সরিয়ে নিতে থাকেন। স্থানীয়রা প্রথমে পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে ফোন দেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জানান, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া টার্মিনালে পৌঁছায়। আমাদের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসে কোনো যাত্রী উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের সিট ও ভেতরের যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।” টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দৌলতদিয়া ঘাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ও মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।