সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

খোকসার চাঞ্চল্যকর হত্যা মামলার মূল ২ আসামি গ্রেফতার

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার মূল দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত রাতে থানা এলাকার ওসমানপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৮/০৭/২০২৬ তারিখ শনিবার রাত ১০.২৫ ঘটিকায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেনের  নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল খোকসা থানাধীন ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে খোকসা থানার মামলা নং-০৫/৫৩ (তারিখ: ১৮/০৭/২০২৬ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৪/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড) এর খুন মামলার মূল দুই আসামীকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামীদ্বয় হলেন:
১. মোঃ মিন্টু শেখ @ লাড্ডু (৪৫), পিতা: মৃত জলিল শেখ, সাং- হিজলাবট, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া।
২. মোঃ নূর আমিন শেখ (৩২), পিতা: মোঃ আনছার শেখ, সাং- দেবীনগর, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামীদ্বয়কে থানা হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে  ১৯/০৭/২০২৬ তারিখ রবিবার সকাল ১১.৪৫ ঘটিকায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে খোকসা থানা পুলিশ সর্বদা তৎপর ও বদ্ধপরিকর। অপরাধীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..