বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার 

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
Oplus_16908288
কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। ২৯ এপ্রিল বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন – কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) ও শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। তাঁরা ছাত্রলীগের কর্মী – সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুকে বেশকয়েকটি মোটরসাইকেলে ছাত্রলীগের একটি মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়। এরপর বিভিন্নজনের ফেসবুকে একই ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর মিছিল জড়িত থাকার সন্দেহে আজ বুধবার সকালে শেরকান্দি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
পরে ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় এক বৈষম্যবিরোধী ছাত্রের দায়ের করা বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের দেওয়াল লিখন ও বিক্ষোভ মিছিল চলছে। নিয়মিত কার্যযক্রমের অংশ হিসেবে মঙ্গলবার রাতে কুমারখালী কাজীপাড়া এলাকায় একটি মোটরসাইকেল মিছিল করা হয়। এ ঘটনার জেরে বুধবার তিনজনকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় চালান দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানায়।’
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা ছাত্রলীগের কর্মী – সমর্থক বলে স্বীকার করেছে। এছাড়াও একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমারখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে বলে ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..