রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

‘সুপার কাপে’ মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা!

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

একই দিনে ফুটবলের বড় দুই আসরের চ্যাম্পিয়ন পেয়েছে বিশ্ব। রোববার বাংলাদেশ সময় সকালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, রাতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো কাপের শিরোপা হাতে তুলেছে ইতালি।

এবার যদি এই দুই দলের মধ্যে লড়াই হয়, তবে কেমন হবে? দারুণ না! হ্যাঁ, এমনই একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ‘সুপার কাপে’ মহাদেশীয় সেরাদের লড়াইয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন লা আলবিসেলেস্তের মুখোমুখি হতে পারে জর্জিও চিয়েল্লিনির আজ্জুরিরা।

খেলাধুলা বিষয়ক আর্জেন্টাইন দৈনিক পত্রিকা দিয়েরো ওলের মতে, খুব শিগগিরই ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি ও লাতিন আমেরিকার সেরা দল আর্জেন্টিনার মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা গেছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল এবং উয়েফার মধ্যে এই নিয়ে বেশ কিছু সময় কথাবার্তা চলার পর এখন প্রায় সিদ্ধান্ত পাকা হওয়ার পথে।

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কর্মক্ষেত্র নেপলস এই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী থাকতে পারে। প্রস্তাব এসেছে ম্যাচটার নাম ‘ম্যারাডোনা সুপার কাপ’ রাখারও।

তবে ফুটবলের ব্যস্ত সূচি ও করোনার কথা মাথায় রেখে এই মুহূর্তেই সেই ম্যাচ আয়োজন সম্ভব নাও হতে পারে। তবে ২০২২ কাতার বিশ্বকাপের আগেই সুবিধাজনক কোনো সময়ে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..