রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মোঃ হানিফ মিয়া, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে রাঙ্গাবালীকে রক্ষা করতে হলে সর্বস্তরের মানুষকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। তারা জানান, তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, তাই তাদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মাদক নির্মূলে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে রাঙ্গাবালী উপজেলা মাদকবিরোধী ঐক্য পরিষদ। এতে সহযোগিতা করে বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..