বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

মিরপুর থানা পরিদর্শনে কুষ্টিয়ার পুলিশ সুপার

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
Oplus_16908288

কুষ্টিয়ার মিরপুর থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ১০টায় তিনি থানায় উপস্থিত হয়ে এ পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরিদর্শনের শুরুতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ।
এরপর পুলিশ সুপার সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং অফিসার-ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পাশাপাশি পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সকলকে আহ্বান জানান পুলিশ সুপার।
এ সময় মিরপুর থানায় কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..