বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

নড়াইলে পাম্প ম্যানেজার হত্যা: প্রতিবাদে সব তেলের পাম্প বন্ধ

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নড়াইলে জ্বালানি তেল না পাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে জেলার সকল পেট্রোল পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা পাম্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, সহকর্মী হত্যার প্রতিবাদ এবং ঘাতক চালকের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার (২৯ মার্চ) জেলার ১০টি পাম্প বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু।
জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাত ১২টার দিকে স্থানীয় ট্রাকচালক সুজাত মোল্যা তেল নিতে একটি ফিলিং স্টেশনে আসেন। তিনি সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে স্টেশন ম্যানেজার নাহিদ সরদার ও কর্মী জিহাদ মোল্যা তাকে লাইনে দাঁড়াতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সুজাত তাদের দেখে নেওয়ার হুমকি দেন।
পরে রাত ২টার দিকে পাম্পে তেল শেষ হয়ে গেলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়। রাত ২টা ১০ মিনিটের দিকে ডিউটি শেষে নাহিদ ও জিহাদ মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা একটি ট্রাক তাদের ধাওয়া করে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ সরদার (৩৩)-কে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন।
এ ঘটনায় আহত জিহাদ মোল্যা (২৭) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত চালক সুজাত মোল্যা ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..