সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
Oplus_16908288

নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় লোহাগড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন।
সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা. সাদিয়া সুলতানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, সৈয়দ খায়রুল আলম, উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল হক আজাদ ও নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভানেত্রী সালেহা রহমান প্রমুখ।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, শিক্ষক কাজী কামরুল হুদা, মো. হান্নান বিশ্বাস, এস.এম. আহমেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কাজী মুর্শিদা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও নারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..