রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খোকসায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে ৪ শিশুর মধ্যে ২ নিখোঁজ, ২ জন উদ্ধার

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে চার শিশুর মধ্যে দুইজন নিখোঁজ এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের গড়াই নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানপুর গ্রামের চার শিশু গড়াই নদীর ঘাটে গোসল করতে যায়। এ সময় নদীর পানিতে নেমে তারা হঠাৎ বিপদে পড়ে। এতে দুই শিশু নিখোঁজ হয়ে যায়। নিখোঁজরা হলো— মোছা. তাইবা খাতুন (৮), পিতা ফারুক হোসেন এবং সুরাইয়া খাতুন (৮), পিতা সোহেল। তারা উভয়েই ওসমানপুর গ্রামের বাসিন্দা।
এদিকে একই ঘটনায় ঘাটের মাঝি আব্দুর রশিদ (৫৫), পিতা মৃত ইন্তাজ আলী, তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে দুই শিশুকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া শিশুরা হলো— সুমাইয়া খাতুন (১০), পিতা তুহিন এবং সামিয়া (৯), পিতা সোহেল। তাদের বাড়িও একই গ্রামের।
ঘটনার পর স্থানীয়রা নদীর আশপাশ এলাকায় নিখোঁজ দুই শিশুর খোঁজে তল্লাশি শুরু করেছে। এতে পুরো এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..