রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

কোরবানির ঈদে মানুষের চলাচল শিথিল হচ্ছে।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত কিছুটা শিথিল হচ্ছে চলমান বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। অন্যানা বিধিনিষেধ চলমান থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত কঠোর লকডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের লকডাউনে যাবে দেশ।
এছাড়া, খুলে দেওয়া হবে দোকানপাট-শপিং মল। তবে সরকারি অফিস ভার্চ্যুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।
আগামী ১৭ জুলাই থেকে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির হাট শুরু হবে। আর এই হাট চলবে ২১ জুলাই পর্যন্ত।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যা শেষ হচ্ছে ১৪ জুলাই মধ্যরাতে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..