রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ছেঁড়ার অভিযোগ

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
নড়াইলের লোহাগড়ায় রাতের আঁধারে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর ছবি সম্বলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে জয়পুর জামরুলতলা এলাকায় “মহাকালের প্রয়াণ” লেখা সংবলিত একটি বৃহৎ ব্যানার ছেঁড়া হয়। ব্যানারটিতে প্রয়াত খালেদা জিয়ার পাশাপাশি লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েলের ছবিও ছিল।
ঘটনার পর স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এ ঘটনাকে নেক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েল ক্ষোভ প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি উপজেলার বিভিন্ন স্থানে তাঁর ও দলীয় নেত্রীর ছবি সম্বলিত ৫০টিরও বেশি ব্যানার টানিয়েছিলেন। এর ধারাবাহিকতায় জয়পুর জামরুলতলায় আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে একটি ব্যানার টানানো হয়। শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সেটি ছিঁড়ে ফেলে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হিমায়েত হোসেন এবং লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ইঞ্জি. রাজু আহম্মেদ বাপ্পি বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে তারা হীনমন্যতার পরিচয় দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..