রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঢাকায় দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ঢাকায় দুই দিনে মোট ১৪টি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ও পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে ওই দলের নেতাদের ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে।
রাজধানীতে তারেক রহমানের জনসভা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি আসনে জনসভায় অংশ নেবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর
রোববার ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনি আসনে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
ঢাকা-১৭ আসন: ইসিবি চত্বর, দুপুর ২টা
ঢাকা-১৬ আসন: পল্লবী ২ নম্বর ওয়ার্ড লাল মাঠ (মেট্রো স্টেশনের পাশে), দুপুর ২টা ৪০ মিনিট
ঢাকা-১৫ আসন: মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়, দুপুর ৩টা ৩০ মিনিট
ঢাকা-১৪ আসন: ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, বিকেল ৪টা ২০ মিনিট
ঢাকা-১৩ আসন: শ্যামলী ক্লাব মাঠ, বিকেল ৫টা ১০ মিনিট
ঢাকা-১১ আসন: বাড্ডার সাতারকুল সানভ্যালি মাঠ, সন্ধ্যা ৬টা
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ
সোমবার তারেক রহমান নিজের নির্বাচনি এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি আসনসহ মোট ৮টি জনসভায় অংশ নেবেন।
ঢাকা-১৭ আসন: বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, বেলা ১১টা
ঢাকা-১০ আসন: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টা
ঢাকা-৮ আসন: পীর জঙ্গি মাজার রোড, দুপুর ১টা
ঢাকা-৯ আসন: বাসাবো তরুণ সংঘ মাঠ, দুপুর ২টা
ঢাকা-৫ আসন: যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, দুপুর ৩টা
ঢাকা-৪ আসন: জুরাইন–দয়াগঞ্জ রোড, বিকেল ৪টা
ঢাকা-৬ আসন: ধূপখোলা মাঠ, বিকেল ৫টা
ঢাকা-৭ আসন: লালবাগ বালুর মাঠ, সন্ধ্যা ৬টা

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..