মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি

আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, মানবিক বাংলাদেশ গড়তে চাই:

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ একটি প্রকৃত পরিবর্তন দেখতে চায়। তিনি বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ থেকে যে পরিবর্তন আসবে, তা আসবে এ দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। চৌদ্দগ্রামে ১১ দলের প্রতীক দাঁড়িপাল্লা। যেখানে যে প্রতীক থাকবে, আমরা সবাই সেই প্রতীকের পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রসঙ্গে বলেন, চৌদ্দগ্রামের মানুষ তাকে ভালোভাবেই চেনে। আপনারা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে কুমিল্লা থেকে একজন সিনিয়র মন্ত্রী পাবেন। সিদ্ধান্ত এখন আপনাদের হাতেই।
নারীর সম্মান ও জুলাইয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যারা মায়েদের ইজ্জতে হাত দেয়, তাদের হাতে কি দেশের মা-বোন নিরাপদ? আজ সাধারণ পোশাক পরা নারীরাও জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। তিনি সবাইকে নারীদের সম্মান করতে আহ্বান জানান।
চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, আমাদের অঙ্গীকার স্পষ্ট—চাঁদাবাজিসহ সব ধরনের দুর্নীতির শিকড় কেটে ফেলা হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা মজলুমের পক্ষে আছি।
কওমি মাদ্রাসা নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে তিনি বলেন, কওমি মাদ্রাসা বন্ধের গুজব সম্পূর্ণ মিথ্যা। দ্বীনি শিক্ষা টিকিয়ে রেখেছে কওমি মাদ্রাসা। সরকার গঠনের সুযোগ পেলে বেফাকের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই। আমাদের মনোনীত প্রার্থীদের বড় অংশই তরুণ। আগামী বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..