রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সাংবাদিক আনিস আলমগীর-কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক মনজুরুল আলম পান্না।

পোস্টে পান্না জানান, তিনি অন্য একটি সূত্র থেকে খবর পেয়ে আনিস আলমগীরকে ফোন করেন। ফোন রিসিভ করে আনিস আলমগীর শুধু বলেন, “আমি ডিবি অফিসে।”

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, “আমরাও বিষয়টি শুনেছি, তবে এখনো বিস্তারিত জানা নেই।”

এদিকে একটি সূত্র জানায়, রোববার বিকেলে আনিস আলমগীর ধানমন্ডির একটি জিমনেসিয়ামে ছিলেন। সেখান থেকেই তাকে ডিবি সদস্যরা নিয়ে যান। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। হাদি গুলির ঘটনার পর থেকে তার নাম উঠে আসায় এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..