শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

তানোরে নলকূপের গর্ত থেকে উদ্ধার দুই বছরের সাজিদ মারা গেছে

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

তানোরে নলকূপের গর্ত থেকে উদ্ধার দুই বছরের সাজিদ মারা গেছে

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ শেষ পর্যন্ত বাঁচানো গেল না। তাকে জীবিত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত শিশুটি নলকূপের সরু গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টা ৫০ মিনিটে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। পরিবারের সদস্যরা শিশুটির অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..