রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মদনে মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ আগুনে ১৩ দোকান পুড়ে ছাঁই

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নেত্রকোণার মদন উপজেলা সদরের আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিস স্টেশনের পাশাপাশি আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মদন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জমিয়ত আলী জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আগুনের হাত থেকে ৩ কোটি ৬১ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ৩৬ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থসহ মূল্যবান পণ্য পুড়ে ছাঁই হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। সকালে আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটের পশ্চিম গলির ‘মা অর্ণালী বস্ত্র বিতান’ থেকে ধোঁয়া বের হতে দেখে পাশের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে ভয়াবহ রূপ নেয়।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারগুলো চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন। জরুরি ভিত্তিতে সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।

অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..