রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫ টায় লোহাগড়া থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই তারক বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মো: রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: রকিবুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, নড়াইল জেলা বিএনপির সম্পাদক মন্ডলির সদস্য ও লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার এসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোশাররফ হোসেন মোল্যা, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইন্জি: তাইবুল হাসান, ইমাম মোস্তফা কামাল, হাফেজ আব্দুর রহমান, ফেরদৌস শেখ, কাজী মিজু আহমেদ, ইকরাম মৃধা, মশিয়ার রহমান সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু সহ প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..