রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গনসংযোগ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়ার লাহুড়িয়া কালিগঞ্জ বাজার এলাকায় গণসংযোগ করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে তিনি দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে এ গনসংযোগ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্লা, এনপিপি নড়াইল জেলার সভাপতি শরীফ মুনির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনপিপি লোহাগড়া উপজেলার সহ-সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস সহ প্রমুখ।

গণসংযোগকালে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০১৮ সালে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। কিন্ত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের ভোট চুরির কারণে নির্বাচনে বিজয়ী হতে পারি নাই। ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে এবারও আমি নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..