সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

খোকসায় বিয়ের রাতে ইসলামপুর ডাকাতি মূল হোতা গ্রেফতার

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ে বাড়িতে ডাকাতির অভিযোগে কাদের মোল্লা নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।

সোমবার (২৮ জুলাই) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৭ জুলাই) বিকেলে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি কাদের মোল্লা (৩৫) খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসুয়া গ্রামের মৃত ধেনু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ি জেলার পাংশা থানায় আরও একটি ডাকাতি মামলা রয়েছে।

জানা গেছে, গত ২০ জুলাই খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিধান কুমার রায়ের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। ওইদিন গভীর রাতে তার বাড়িতে বিয়ের প্রস্তুতি চলাকালে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে ২২ জুলাই বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত চলাকালে ডাকাতি ঘটনার অন্যতম হোতা কাদের মোল্লাকে গ্রেপ্তার পুলিশ।

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গত ২০ জুলাই উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুরে বিধান কুমার রায়ের বাসায় ডাকাতির ঘটনায় কাদের মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ডাকাত কাদের মোল্লা বিরুদ্ধে রাজবাড়ি পাংশা থানায় ডাকাতির মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..