রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুমারখালীতে চাঁদার দাবিতে হংকং প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদার দাবিতে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মো. শরিফুল ইসলামের (৪২) নামের এক হংকং প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে । খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে কুমারখালী থানা পুলিশ।

বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটেছে ।

প্রবাসী শরিফুল একই এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।

এ বিষয়ে প্রবাসী শরিফুল ইসলাম জানান, তিনি প্রায় ১১ বছর হংকংয়ে ছিলেন। বছর খানেক হলো তিনি দেশে ফিরেছেন। আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের নিজস্ব তিনতলা ভবনে পরিবার নিয়ে বাস করেন।

দেশে ফেরার পর থেকে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করছিলেন। চাঁদা না পেয়ে বুধবার রাত ৯টার দিকে (১৫-২০) জন দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ তার পাকা বাড়ির তিনতলায় ঢুকে পড়েন। ঢুকে তারা প্রথমে শরিফুলকে মারধর করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১৫ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

তার দাবি, চাঁদার টাকা না পেয়ে মাত্র (১৫-২০) মিনিটেই ভাঙচুর করে সবকিছু নিয়ে চলে যায় চাঁদাবাজ-সন্ত্রাসীরা। অনেকেরই মুখ কাপড় দিয়ে বাধা থাকলেও তিনি কয়েকজনকে চিনতে পেরেছেন। তবে মামলার পরে তাদের নাম পরিচয় প্রকাশ করবেন।

খবর পেয়ে ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কুমারখালী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন খাঁন। তিনি ফোনে বলেন, ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুরের আলামত রয়েছে। প্রবাসী শরিফুল ভাঙচুর ও নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ মৌখিকভাবে জানিয়েছেন।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম জানান, চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..