বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

নড়াইলে ৮৬০(গ্রাম) গাঁজাসহ এক যুবক আটক

নড়াইল প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
নড়াইলের কালিয়া থানাধীন খড়লীয়া গ্রাম থেকে ৮৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার দিবগত রাত সাড়ে ১২ টার দিকে মো: নুর ইসলাম (২৫) নামে ওই যুবক কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত মো: নুর ইসলাম নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর গ্রামের মো: সেলিম শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন খড়লিয়া গ্রামের জিকুর খা এর বসত বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারী মো: নুর ইসলাম (২৫) কে ৮৬০ গ্রাম গাঁজাসহ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হন।
এবং অপর আরেক মাদক ব্যবসায়ী মো: জিকুর খা (৩৫) পলাতক রয়েছে বলে জানা গেছে। পলাতক আসামী জিকুর খা কালিয়া উপজেলার মৃত তকব্বর খা এর ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান সকালের খবর ২৪ কে বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজন কে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অন্য এক আসামী জিকুর খা পলাতক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..