মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

মাগুরায় রাতের অন্ধকারে গরু ব্যবসায়ীকে গলাকেটে হত্যা।

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
মাগুরা শহরে ঘুমন্ত ছেলের পাশে মানিক লাল (৪০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার সকালে শহরের হাসপাতালপাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক লাল একই এলাকার মৃত বাবু লালের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মানিক লাল মঙ্গলবার রাতে তার আট বছর বয়সি শিশুপুত্র শানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোর ৪টার দিকে ঘুম ভেঙে শান তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় পাশের বাড়িতে তার বড় চাচা হিরা লালকে খবর দিলে তারা পুলিশকে খবর দেন। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত মানিক লালের বড় ভাই হিরা লাল জানান, রাতের কোনো একসময় কে বা কারা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ভাইকে হত্যা করেছে। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে সে গবাদিপশু কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি একটি গরু বিক্রির বিষয় নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে ঝগড়া বিবাদ হয়। তাদের কয়েকজন আগের দিন বাড়ির ওপর এসে চড়াও হয়।
এ ঘটনা থেকেও হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করছি। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সে বিষয়ে তদন্তের পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..