শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

কাল থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ, ঘরের বাইরে বের হলেই শাস্তি

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

আগামীকাল ১ জুলাই থেকে সারাদেশে সাতদিনের জন্য কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার। এসময়ে জরুরি পরিষেবা প্রদানকারী ও জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপন আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

 

সূত্র: বিডি প্রতিদিন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..