রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় তিলক্ষেত থেকে প’চা-গ’লা অবস্থায় মহিলার লা’শ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শরিফুজ্জামান :
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের কোলা-বয়রা সীমান্ত এলাকার একটি তিলক্ষেত থেকে পচাগলা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনসহ
কয়েকজন কৃষক মাঠের কর্তনকৃত তিল তুলতে গেলে প্রচণ্ড দুর্গন্ধ অনুভব করেন। এ সময় তারা পচাগলা অবস্থায় একজন মহিলার লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা লোহাগড়া থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন মহিলার মরদেহ এবং অনেক আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের বেশিরভাগ অংশ গলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহের ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, এক নারীর গলিত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ মনে করছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানার উদঘাটনের দাবী জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..