সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়দ শাহাদাৎ আলী মীর(৩৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত সৈয়দ শাহাদাৎ আলী মীর(৩৫) লোহাগড়া থানার পার-আমডাঙ্গা গ্রামের সৈয়দ ওমর আলী মীরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) রাতে লোহাগড়া থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পার আমডাঙ্গা গ্রামের গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে সৈয়দ শাহাদাৎ আলী মীরকে (৩৫) গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম মঙ্গলবার দুপুরে মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..