রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গাজীপুর হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হা’মলা

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

গাজীপুর হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ।

ঢাকার দিকে ফেরার পথে চন্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরে পুলিশের সহযোগিতায় তিনি ঢাকার দিকে চলে যান।

ফেসবুক পোস্টে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’

একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) এ এম নাসির উদ্দিন জানান, ‘গাজীপুরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে সন্ধ্যায় ঢাকার দিকে ফেরার পথে চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে তাকে নামানোর চেষ্টা করে।’

‘পরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। তবে দ্রুততম সময়ের মধ্যে তিনি বোর্ডবাজার এলাকার আইইউটির সামনে পৌঁছে যান। পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকার দিকে পৌঁছে দেয়,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..