সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর সার্কেল এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন, একাধিক মামলার আসামি মোরশেদ আলমকে গুলশান-২ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন করে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

মোরশেদ আলম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে আবারও নির্বাচিত হন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..