সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

আইন মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আইন মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা
আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব (প্রশাসন) সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (১০ মার্চ) তিনি আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি আগামী ১০ এপ্রিল থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জানিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী ১৯৯৪ সালের ২৫ এপ্রিল তারিখে সহকারী জজ পদে যোগদান করে নিয়মিত পদোন্নতিপ্রাপ্ত হয়ে বর্তমানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র জেলা জজ) হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমার চাকরিকাল ২৫ বছরের ঊর্ধ্বে। আমি ব্যক্তিগত কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪ অনুযায়ী আগামী ১০ এপ্রিল ২০২৫ থেকে সরকারি চাকরি হতে ঐচ্ছিক অবসর গ্রহণ করতে ইচ্ছুক।’

গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পরে ২ মার্চ তাকে শোকজ করে আইন মন্ত্রণালয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..