সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

পরীক্ষার ফি কমানোর দাবিতে বার কাউন্সিলে স্মারকলিপি প্রদান 

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

পরীক্ষার ফি কমানোর দাবিতে বার কাউন্সিলে স্মারকলিপি প্রদান 

বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল এর কার্যালয়ে উপস্থিত হয়ে দেশের সকল আইনের শিক্ষার্থী ও শিক্ষানবীশ আইনজীবীদের পক্ষ থেকে বার কাউন্সিলের সচিব বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি তে বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করে নতুন করে সার্কুলার দেওয়ারও দাবি জানানো হয়।

এছাড়াও স্মারকলিপিতে বর্তমান সার্কুলারে বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষার ফি ৪ হাজার ২০ টাকা কে অযুক্তিক, অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক বলে দাবি করেন শিক্ষার্থীরা ।

তাছাড়াও স্মারকলিপিতে উল্লেখ করা হয় আগামী ৪৮ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি কমিয়ে নতুন সার্কুলার প্রদান করা তাদের যৌক্তিক দবি মেনে নেওয়া না হলে সরাদেশের আইনের শিক্ষার্থী এবং শিক্ষানবীশ আইনজীবীরা এই সার্কুলার প্রত্যাখ্যান করবে এবং আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা থেকে বিরত থাকবে এর পাশাপাশি সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..