রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রূপা হকের পদত্যাগের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

ছামিয়া আক্তার সুরভী।লন্ডন থেকে
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) প্রকাশিত প্রতিবেদন স্থগিতের পক্ষে ব্রিটিশ এমপি রূপা হকের অবস্থানের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এলিনং ও একটন আসনের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক গত ১৬ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে “পয়েন্ট অব অর্ডার”-এ এপিপিজির প্রতিবেদনটিকে “বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ” বলে আখ্যা দেন এবং তথ্য বিভ্রান্তির অভিযোগ তুলে সেটি পর্যালোচনার দাবি জানান। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি স্থগিত করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রতিবেদন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার বাস্তব চিত্র তুলে ধরেছিল এবং এটি স্থগিত হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে নির্যাতিতদের ন্যায়বিচারের সুযোগ সংকুচিত হয়েছে। তারা রূপা হকের ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, তিনি মুক্তিযুদ্ধবিরোধী ইসলামী গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বারবার বাংলাদেশ সরকারের বিরোধী শক্তিকে সহায়তা করেছেন।

বক্তারা আরও বলেন, যুক্তরাজ্য সবসময় মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়, কিন্তু রূপা হকের পক্ষপাতদুষ্ট বক্তব্য সংখ্যালঘু নির্যাতনের শিকার মানুষদের প্রতি অবিচার করেছে। তারা তার বক্তব্য প্রত্যাহার এবং অবিলম্বে পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভে বক্তব্য দেন অমৃত দাশ, অভিষেক শেখর জিকু, রবিন দাশ, অসীমা দে, সুজয় স্বরূপ, শ্যাম সুজিত দাশ, সাংবাদিক নজরুল ইসলাম নিশিত, নীলকান্ত প্রমুখ। আয়োজকদের পক্ষে অজিত দাস সবাইকে ধন্যবাদ জানিয়ে জানান, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..