রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শাহ আলম পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় এর আগে একই থানার এএসাই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গতকাল বুধবার (৯ জানুয়ারি) রাত ১২টার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। পরে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল। এর পর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. লিটন শরীফ থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে কুষ্টিয়া থেকে ঢাকায় নিয়ে আসেন।

পুলিশ সূত্রে জানা যায়, মো. শাহ আলম পালিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শকের (অপা‌রেশনস) কক্ষ থেকে। এ সময় থানার বর্তমান ওসি, পরিদর্শক (তদন্ত), মামলার তদন্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা থানায় উপস্থিত ছিলেন। এর মধ্যে পুলিশ পরিদর্শক শাহ আলম কীভাবে পালিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..