রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি)

স্টাফ রিপোর্টার,
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি)

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম। এ ঘটনায় থানায় কর্তব্যরত এএসআইকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত পহেলা আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি।

উত্তরা-পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে ওসির সঙ্গে কথা বলার ব্যাপারে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপ পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যা কর্মকর্তা একজন ইন্সপেক্টর তার নাম শাহ আলম। তিনি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

বিষয়টি জানার পর থেকে তাকে পুনরায় গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ঘটনার দায়িত্বের অবহেলা কারণে দায়িত্বরত এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। তবে সাসপেন্স করা এএসআই এর নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..