রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পুত্রের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার,পুত্র গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
নেত্রকোণার খালিয়াজুরীতে পুত্রের লাঠির আঘাতে জমির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্র জুয়েলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে অভিযুক্ত জুয়েলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেপসিয়া গ্রামের বাসিন্দা জমির উদ্দিন। তার ছেলে জুয়েল প্রায় সময়ের টাকার জন্য চাপ দেন। রোববার বিকেলে টাকার জন্য বৃদ্ধ বাবাকে চাপ দেন। এ সময় বাবা টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় জুয়েল ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এ সময় জমির উদ্দিন মাটিয়ে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান। খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ছেলে জুয়েলকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন জানান, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার করে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..