বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

রিমন আহমদ, সিলেট জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ মো: শাহীন আহমদ নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। রোববার ভোর ৫টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে অস্ত্র মেরামতের বিভিন্ন সরঞ্জামাদি ও দেশিয় অস্ত্র (২টি রাম দা, রড, স্টিল পাইপ) পাওয়া যায়।

আটককৃত শাহীন আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি গ্রামের মৃত মরতুজ আলী ছেলে।

জানা যায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর মাহমুদ (৬৫ ইবি, গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড) এর নেতৃত্বে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ শাহীন আহমদকে আটক করে সেনাবাহিনীর গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের বিষয়টি দৈনিক সংগ্রাম প্রতিদিন কে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর মেজর মাহমুদ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..