রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ড

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডিতে আব্দুল মোতালিব (১৪) হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালতে পুলিশ শাজাহান খানকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শাজাহান খান উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে বৃহস্পতিবার রাতে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট ধানমন্ডিতে ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়েছিলেন মোতালিব। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের গুলিতে বুকে ও গলায় গুলিবিদ্ধ হন তিনি।

মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় ১৭৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শাজাহান খান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..