রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গণমাধ্যম জ্বালিয়ে দেওয়ার হুমকি: দুলুকে, ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলছে,বিএনপি 

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

গণমাধ্যম জ্বালিয়ে দেওয়ার হুমকি: দুলুকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৭ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শুক্রবার ‘টিভি ও পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে’ মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন, তা প্রথম আলোসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনার এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নীতি ও আদর্শের চরম পরিপন্থী।এতে আরও বলা হয়, বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি কখনোই দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।
বিগত ১৫/১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারী সরকারের ভয়াবহ নিপীড়ন ভোগ করেছে। সম্প্রতি কোমলমতি শিক্ষার্থী ও জনতা নিজেদের জীবন দিয়ে রক্তঝরা আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বর্তমানে দেশে গণতন্ত্রের যে জাগরণ সৃষ্টি হয়েছে, আপনার বক্তব্য সেটিকেও কালিমালিপ্ত করেছে।
আপনার বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত, অনভিপ্রেত এবং বিএনপি’র গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারাঘাত। বিএনপি’র একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই বক্তব্য গত দেড় দশক ধরে রক্তস্নাত পথে বিএনপি’র নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমামণ্ডিত অবদানকে হেয় প্রতিপন্ন করার সামিল।
নোটিশে আরও বলা হয়, আপনার উল্লিখিত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে একটি লিখিত জবাব জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..