রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গণজাগরণে সাংবাদিকরা ও অংশীজন,প্রধান বিচারপতি, সৈয়দ রেফাত আহমেদ।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

গণজাগরণে সাংবাদিকরা ও অংশীজন,প্রধান বিচারপতি, সৈয়দ রেফাত আহমেদ।

গণজাগরণের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সে গণজাগরণে সাংবাদিকদের ‘অংশীজন’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সাংবাদিকদের দেয়া ফুলেল শুভেচ্ছা নিয়ে এ মন্তব্য করেন বিচার বিভাগের প্রধান। তার আগে প্রধান বিচারপতিকে তার নিজ দপ্তরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)’র নেতৃবৃন্দ।

প্রধান বিচারপতি বলেন, গণজাগরণের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সে গণজাগরণে দেশের সাংবাদিকরাও অংশীজন। সাংবাদিক সম্প্রদায়ের অবদান কোনোভাবেই অস্বীকার করার মত না। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের মাধ্যমেই আমরা খবরা-খবর জেনে থাকি। ফলে পেশাদারত্ব বজায় রেখে সর্বোচ্চ মানের সাংবাদিকতা আমরা প্রত্যাশা করি। সর্বোচ্চ আদালত অঙ্গনের সাংবাদিকদের কাছে সে প্রত্যাশা আরও বেশি।

সুপ্রিম কোর্ট অঙ্গনের নিয়মিত সাংবাদিকদের পেশাগত সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের শুভকামনা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন এলআরএফ-এর সভাপতি মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম, কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান পিয়াস, কার্যনির্বাহী সদস্য মো. দিদারুল আলম।

এছাড়াও ছিলেন- একুশে টেলিভিশনের শাকেরা আরজু শিমু, চ্যানেল আই অনলাইনের এস এম আশিকুজ্জামান, যমুনা টেলিভিশনের শেখ মহিউদ্দিন মধু, এনটিভির তামজিদুল ইসলাম তামজিদ, আরটিভি’র অধরা ইয়াসমিন, বনিক বার্তার আনীকা মাহজাবিন, নাগরিক টেলিভিশনের অলিউল ইসলাম রনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..