শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস

গলাচিপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

মো:মনজুরুল ইসলাম (গলাচিপা) পটুয়াখালী।
  • আপলোডের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পরে তার ফ্যাসিস্ট এবং দোসরকর্তৃক দেশে সংখ্যালঘুদের উপর হামলা,তাদের উপশানলয় ভাঙচুর,ভিন্নমতের লোকদের উপর হামলা,ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর ও ঘরবাড়িতে হামলা সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গলাচিপায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গলাচিপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।বুধবার সকাল ১১.৩০ মিনিটের সময় গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মঞ্চে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাহেদ হোসেন বলেন – সাম্প্রতিক হামলার কারণে আমরা খুবই ব্যতীত। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আনন্দ মিছিল স্থগিত করেছি।তাই আমরা প্রতিবাদ ও  বিক্ষোভ মিছিল করেছি।এছাড়াও উপস্হিত ছিলেন মেহরাব আকিব, তরিকুল ইসলাম মুন্না, শিক্ষার্থী জায়েদ, তানজিম, সারা, মুসতানিবা প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..