বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে গাছপালা কর্তন, জমি দখলের চেষ্টা, কবর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার  ভোর রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন তিল্লা গ্রামের মৃত মকরম আলী খলিফার ছেলে ছত্তার খলিফা, সুলতান খলিফার ছেলে সাইদুল খলিফা ও মিজানুর খলিফা এবং লাল মিয়া খলিফার ছেলে তৈয়ব খলিফা।
অভিযোগকারী শহিদুল মৃধা বলেন, আমরা প্রায় ৩০-৩৫ বছর আগে এই জমি কিনেছি। আগে এখানে রাস্তার পাশে একটি ডোবা ছিল। পরে আমরা এটিকে পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করি। এখন তারা এসে দাবি করছে জমি তাদের এবং আমাদের এখানে থাকতে দেবে না। রাতে এসে হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই।
স্থানীয় শাকিল মৃধা বলেন, আমার বাবা প্রায় ৫০ বছর আগে অভিযুক্তদের সঙ্গে এওয়াজ বদলের মাধ্যমে জমিটি নিয়েছিলেন। পরে জমির রেকর্ডও করা হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে রোয়েদাত সম্পন্ন হয়। পরবর্তীতে আমরা জায়গাটি পারিবারিক কবরস্থান হিসেবে নির্ধারণ করি। এখানে আমাদের বাবা-চাচাসহ পরিবারের অনেক সদস্য দাফন আছেন। এক সপ্তাহ আগে মৃধা বাড়ির কবরস্থান নামে একটি সাইনবোর্ড লাগানোর পর থেকেই অভিযুক্তরা আমাদের হুমকি দিতে থাকে। গত রাতে তারা কবরস্থানের সাইনবোর্ড ও আশপাশের গাছপালা কেটে ফেলে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কবর খোঁড়ার চেষ্টা করে।
স্থানীয় হাসান মৃধা বলেন, ভোর রাতে একদল লোক কবরস্থান খুঁড়ে দখলের চেষ্টা করেছে এবং ছোট ছোট গাছ কেটে ফেলেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..