সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা, আহত ২০

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে এফডিসি-তে সুষ্ঠুভাবে শেষ হয় শিল্পীদের শপথগ্রহণ, এরপরই ঘটে ওই অপ্রীতিকর ঘটনা।

মারামারির ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, ডিওপি আরমান আফরান ও বাংলাভিশনের ক্যামেরাপারসন রজিবুল মারাত্মক আহত হয়েছেন। এছাড়া আরও ২০ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, একজন ইউটিউবারের সঙ্গে আগে থেকে মনোমালিন্য চলছিলো অভিনেতা শিবা শানুর। শপথগ্রহণ শেষ হলে ইউটিউবারকে ডেকে নেন তিনি। কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও বাগবিতণ্ডা হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজ্যান্ডার বো।
বিষয়টি নিয়ে সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজল বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি যেভাবে দেখা দরকার সেভাবেই আমরা দেখছি।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..