রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মধুখালীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধ
  • আপলোডের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
 ৬ এপ্রিল শনিবার সকাল সারে ১১ টায় ফরিদপুরের মধুখালীর রায়পুর ইউনিয়ন পরিষদ ভবনে ঈদ সামগ্রী হিসেবে খাদ্য, নগদ টাকা এবং বাইসাইকেল  বিতরণ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি।উপজেলার রায়পুরইউনিয়ন পরিষদ ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন। এরমধ্যে প্রাথমিক পর্যন্ত 27 জন শিক্ষার্থীর মাঝে নগদ এক লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা ও একই সাথে উপজাতি ৩জন ছাত্রীকে  তিনটি বাইসাইকেল প্রদান করেন করেন।এর পূর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি  উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ষাটগাছা স্লুইচ গেট হতে একই ওয়ার্ডের চালিয়াকান্দা স্লুইচগেট পর্যন্ত ৩৩শ মিটার খালের তলদেশ হতে চার ফুট গভীর করে মৎস চাষের জন্য পানি ধারণ উপযোগী করে নদীর পোলিমাটি অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল হক বকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিরাজ হোসেন, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যানের মো: ছামসুল আলম বাচ্চু, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাব্বির হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা কল্যাণ সাহা, মৎস্য কর্মকর্তা প্রবীর কুমার দাস, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল,  কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান টার্গেট চৌধুরী, মধুখালী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাজাহান হেলাল প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..